হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোকালয়ে লজ্জাবতী

পটিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি

লজ্জাবতী বানর উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পটিয়ায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম বাংলাদেশ। আজ বুধবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকার একটি পরিবার লজ্জাবতী বানরটিকে আটক করে। এরপর সেটিকে বিক্রির উদ্দেশ্যে খাঁচায় আটকে নিজেদের হেফাজতে রাখে।

লজ্জাবতী বানর উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

বিষয়টি জানতে পেরে আজ সকালে সেখানে যায় পটিয়া বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম বাংলাদেশ। পরে বানরটিকে উদ্ধার করা হয়।

ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নাঈম উদ্দিন বিজয় বলেন, ‘লজ্জাবতী বানর বিপন্ন প্রজাতির। এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে না ধরে বা বিক্রি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।’

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হবে। পরে এটি প্রকৃতিতে অবমুক্ত করার উপযোগী মনে হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা