হোম > সারা দেশ > চট্টগ্রাম

৮ বছর পর গ্রামে আসছেন প্রধান উপদেষ্টা, নিরাপত্তার চাদরে বাথুয়া গ্রাম

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

৮ বছর পর হাটহাজারীর নিজ গ্রামে আসছেন প্রধান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

আট বছর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন বাথুয়া গ্রামের নিজ বাড়িতে আসছেন বুধবার। এর আগে তিনি ২০১৭ সালে গ্রামের বাড়িতে এসেছিলেন।

সরকারপ্রধান ও গ্রামের সন্তান বাড়িতে আসবেন। সেই আমেজে সাজ সাজ রব বিরাজ করছে বাথুয়া গ্রামে। আনন্দ বইছে হাজি নজু মিয়া সওদাগরের বাড়িতে, এমন কথা বললেন ৮৫ বছর বয়সী মোহাম্মদ শফি। তিনি ড. মুহাম্মদ ইউনূসের বাল্যকালের সহপাঠী।

মোহাম্মদ শফি বলেন, দীর্ঘদিন পর বাল্যকালের সহপাঠীর সঙ্গে দেখা হবে। আমাদের বাড়িতে শত শত পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও এপিবিএন, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, গণমাধ্যমকর্মীদের উপস্থিতি এবং সবার মধ্যে ঈদের আমেজ চলছে।

মঙ্গলবার বিকেলে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন হাজি নজু মিয়া সওদাগরের বাড়ি ঘুরে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্যের উপস্থিতি চোখে পড়ার মতো। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। প্রধান উপদেষ্টার বাড়ির ৫০ গজ দূরে নির্মাণ করতে দেখা গেছে মঞ্চ এবং তার পাশেই দাদা-দাদি ও আত্মীয়স্বজনের পারিবারিক কবরস্থান। সেখানে তিনি কবর জিয়ারত করবেন। এরপর আত্মীয়স্বজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো বাথুয়া এলাকা।

জানা গেছে, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। বিকেলে তিনি বাথুয়া গ্রামে হাজি মোহাম্মদ নজু মিয়া সওদাগরের বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করবেন বলে জানান চাচাতো ভাই আকবর ও সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন।

আরও জানা গেছে, ড. ইউনূসের পরিবারের সবাই ৫০-৬০ বছর ধরে নগরের পাঁচলাইশ থানাধীন নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করেন। ১৯৪০ সালের ২৮ জুন তিনি বাথুয়া গ্রামের হাজি এম নজু মিয়া সওদাগরের বাড়িতে জন্মগ্রহণ করেন। ৭ ভাই, ২ বোনসহ ৯ জনের মধ্যে তিনি তৃতীয়।

৮ বছর পর হাটহাজারীর নিজ গ্রামে আসছেন প্রধান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, ১৪ মে বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাথুয়া গ্রামের বাড়িসংলগ্ন দাদা-দাদির কবর জিয়ারত করবেন। সে হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন