হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে হত্যাসহ দুই মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. নুরুল আহসান লাভু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী থানা-পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা লাভুকে গ্রেপ্তার করেন।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আজ শুক্রবার দুপুরে বলেন, নুরুল আহসান লাভুর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন