হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় ওষুধ রাখার ফ্রিজে মাংস, ফার্মেসিকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় একটি ফার্মেসিতে ওষুধের পাশাপাশি ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত সেই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিল ছাড়া পণ্য বিক্রির দায়ে আসিফ কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের পরিচালনায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, ‘ওষুধের সঙ্গে ফ্রিজে কাঁচা মাংস রাখার দায়ে এম আর ফার্মেসিকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাতপণ্যসহ আমদানিকারকের সিল ছাড়া পণ্য বিক্রি করায় আসিফ কনফেকশনারিকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা