হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়া এক রাজমিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে শালা-দুলাভাই। এই ঘটনায় ওই রাজমিস্ত্রি আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝিকুটিপাড়া এলাকায় মৃত কার্তিক দাসের নির্মাণাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের মৃত নিমাই দাশের ছেলে প্রদীপ দাশ (৩৮) এবং বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নের মৃত বিশ্বেশ্বর দাশের ছেলে সমীরণ দাশ (২৮)। আহত রাজমিস্ত্রি শাহ আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির পরিবার জানায়, আজ শুক্রবার দুপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি শাহ আলম। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধারে প্রদীপ দাশ ট্যাংকে নামেন। তিনি শাহ আলমকে ওপরে তুলতে সক্ষম হলেও নিজেই অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করতে সমীরণ দাশ ট্যাংকে নামলে তিনিও আর ওপরে উঠতে পারেননি। পরে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করেন।

রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রদীপ দাশ ও সমীরণ দাশকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

চবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি ও সেক্রেটারি খালিদ

চট্টগ্রাম বন্দরের অ্যাকশন শেডের আগুন নিয়ন্ত্রণে