হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক ম রমিজ উদ্দিন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ ও এনসিপির জুবাইরুল ইসলাম আরিফ।

চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সাবেক সহসভাপতি আবু তাহের মুহাম্মদ, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল প্রমুখ। সঞ্চালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।

পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’—ফটিকছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আনোয়ারা উপকূলে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কর্ণফুলীতে ঝোপ থেকে ব্রাজিলের তৈরি ৯ এমএম পিস্তল উদ্ধার

চট্টগ্রামে বন্যায় ২৪৮ কিমি গ্রামীণ সড়ক ও ১৭৬টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামে বন্যা: উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত

হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে দরজি খুন