হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আশিক চৌধুরী

প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বোটযোগে তিনি চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে যান। সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, মিডার সদস্য ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আশিক চৌধুরী মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, ডকইয়ার্ড পোর্ট এক্সেস রোড এলিভেটেড অংশসহ অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, সিপিজিসিবিএলের এমডি, কক্সবাজারের জেলা প্রশাসকসহ প্রকল্পগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মাতারবাড়ী পরিদর্শন শেষে বিকেলে তিনি চট্টগ্রাম বন্দরে আসেন। এ সময় বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরে তিনি বন্দরের বোর্ডরুমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সমস্যা ও তা নিরসনকল্পে করণীয় বিষয়ে আলোচনা হয়।

পরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহকে প্রধান উপদেষ্টা যে প্রশংসাপত্র দিয়েছেন, তা হস্তান্তর করেন আশিক চৌধুরী।

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড