হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসা খোঁজার নামে ভবনে ঢুকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাসা খোঁজার নাম করে একটি ভবনে ঢুকে নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নগরের পাহাড়তলী থানা এলাকার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহে আলম ওরফে বেলাল (৩০) ও মনির হোসেন (২৮)। আজ মঙ্গলবার নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জুলাই সন্ধ্যায় আকবরশাহ থানার বিশ্ব কলোনি কে-ব্লকে জনৈকা উর্মিলা আক্তারের বাসায় সংঘবদ্ধ চুরির ঘটনায় আকবরশাহ থানায় একটি মামলা হয়। মামলার তথ্য অনুযায়ী, চোরেরা ভবনের ভেতর তালাবদ্ধ একটি বাসায় ঢুকে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৪,০০০ টাকা চুরি করে নিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার দিন আসামিরা বাসা দেখার নাম করে একটি ভবনের ভেতর ঢোকে। এ সময় একটি বাসা বাইরে থেকে তালাবদ্ধ দেখে কৌশলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

মামলার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাহে আলম বেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে মোট ১২টি মামলা রয়েছে।

এসআই মোস্তাফিজুর রহমান বলেন, চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

চন্দনাইশে সাপের ছোবলে নবধূর মৃত্যু

বিয়ের ৪০ দিনের মাথায় সাপের কামড়ে নববধূর মৃত্যু

চট্টগ্রামে সাত বছরের শিশুকে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তিন ছেলে প্রবাসে, চন্দনাইশে নিঃসঙ্গ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

কিউ টার্মিনালসের ছয় সদস্যের প্রতিনিধিদলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

কর্ণফুলী টানেলে চার রাত আংশিক নিয়ন্ত্রণে যান চলাচল

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত