হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেলে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি ওই মাদ্রাসার হিফজ বিভাগের একজন শিক্ষক ছিলেন। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন।

মোজাফফর হোসেন বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় এক শিক্ষার্থীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শনিবার চান্দগাঁও থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর মা। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ২ জানুয়ারি রাতে অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। পরে মারধরের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। এর আগেও ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ ৯ জুলাই আবারও ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী বাধ্য হয়ে পরিবারকে জানায়।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: চমেকে আরও ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী: ৮৯৪ কোটির প্রকল্পের পরও উপকূলে আতঙ্ক