হোম > সারা দেশ > চট্টগ্রাম

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুয়েটে অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উদ্ধার করেন প্রশাসনের কর্মকর্তারা। ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে আবারও সার্কিট হাউসে ফিরেছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি সার্কিট হাউসে ফিরলেও আজ শুক্রবার সকালেই সার্কিট হাউস ত্যাগ করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যায়নি।

এ ছাড়া আজ শুক্রবার সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছিলেন। কিন্তু সভা হয়েছে কি না, তা জানানো হয়নি। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ভিসির মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘চুয়েটের ভিসি মহোদয় চট্টগ্রাম সার্কিট হাউসে নেই।’ এই মুহূর্তে তিনি কোথায় আছেন—সেই ব্যাপারে জানেন না বলে জানান তিনি।

অন্যদিকে, দাবি আদায়ে ২৫ দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ফলে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। তা ছাড়া পূজার ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করায় পুরো এলাকা এখন ফাঁকা হয়ে আছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, ‘আমাদের দাবি একটাই—ড. সায়েম স্যারের পুনর্বহাল। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।’

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আহনাব শাহরিয়ার অর্ণব বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলার পরও শাটডাউন কর্মসূচি চলবে।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন