হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের ‘বিড়ি লিটনের’ বাসায় অভিযান, মিলল সাড়ে ৩ কোটি সিগারেট স্ট্যাম্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর ডান হাত হিসেবে পরিচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুস সবুর লিটনের (বিড়ি লিটন) বাসায় অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা। পরে তাঁর বাসা থেকে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার সিগারেট স্ট্যাম্প জব্দ করেছে তারা। গতকাল বৃহস্পতিবার নগরের হালিশহর থানার রমনা আবাসিকের আল ফরিদ ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। 

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, বাসাটির মালিক আবদুস সবুর লিটন এবং তার ভাই আব্দুল মান্নান খোকন। বাসাটি থেকে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার সিগারেট স্ট্যাম্প, ১৪৮টি সাদা বড় রোল, ৪২৫টি সাদা ছোট রোল, ১২৬টি কালো বড় রোল ও ১ হাজার ৩৭টি কালো ছোট রোল জব্দ করা হয়। 

কাস্টমস গোয়েন্দা সূত্র বলছে, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের যোগসাজশে বিদেশ থেকে অবৈধ ব্যান্ডরোল আমদানির কারণে তিনি ‘বিড়ি লিটন’ নামে পরিচিত। 

বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো, তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোসহ কয়েকটি সিগারেট কারখানার মালিক লিটন। এসব কারখানায় প্রস্তুতকৃত সিগারেটে নকল ব্যান্ডরোল লাগানো হতো। ভ্যাট গোয়েন্দা টিম তদন্ত করে এসবের সত্যতা পেয়েছিল কয়েক বছর আগেই। 

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোছা. আয়শা সিদ্দিকা আজকের পত্রিকাকে বলেন, ‘সিগারেট তৈরির কাঁচামাল আমদানি, এসবের আইনবহির্ভূত ব্যবহার, নকল সিগারেট উৎপাদনসহ এই খাতে বিদ্যমান অনিয়ম চিহ্নিত ও নিবারণমূলক ব্যবস্থা গ্রহণে এনবিআর একটি কমিটি গঠন করে। এই কমিটি রাজস্ব ফাঁকিসহ সিগারেট খাতে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।’

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল