হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় ৩ বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় আল হায়াত হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখা ও শয্যা অনুযায়ী নার্স না থাকার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কেরানীহাট এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আল শাহরিয়ার হৃদয় ও সাতকানিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল।

ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, বেসরকারি হাসপাতাল পরিচালনার লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্যব্যবস্থাপনা না রাখা ও শয্যা অনুযায়ী নার্স না থাকার অপরাধে কেরানীহাট মা ও শিশু হাসপাতালকে এক লাখ, সঠিকভাবে মেডিকেল বর্জ্যব্যবস্থাপনা না থাকার অপরাধে এলাইট হাসপাতাল ও আল হায়াত হাসপাতালকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।