হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।

আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

এতে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. নুরুল হুদা, অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ, ডা. ফয়েজুর রহমান, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. ফাহমিদা রশিদ স্বাতী প্রমুখ।

বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তাহীনতা শুধু চিকিৎসকদের জন্য নয়, পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য উদ্বেগের বিষয়। চিকিৎসকদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।