হোম > সারা দেশ > চট্টগ্রাম

আজ থেকে ফের চালু ডিএপি সার কারখানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড আজ শনিবার (৯ মে) থেকে আবার উৎপাদন শুরু করছে। প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের প্রধান আলমগীর জলিল জানিয়েছেন, পাশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) পুনরায় চালু হওয়ায় আবার অ্যামোনিয়া সরবরাহ পাওয়া যাচ্ছে, ফলে কিছু মজুতের পর ডিএপি উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।

ডিএপিএফসিএল শুরু থেকেই পাশের দুই সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কাফকো থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছে। কিন্তু এই দুই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় অ্যামোনিয়া সরবরাহও থেমে যায়। মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপি কারখানার উৎপাদন বন্ধ করতে হয়েছিল।

এর আগে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আনোয়ারার কাফকো কারখানায় আবার গ্যাস সরবরাহ শুরু হলে ২ মে থেকে ইউরিয়া উৎপাদন পুনরায় চালু হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ টন ইউরিয়া উৎপাদন হচ্ছে। পাশাপাশি অ্যামোনিয়া উৎপাদন শুরু হওয়ায় ডিএপি কারখানাও আবার চালুর সুযোগ তৈরি হয়েছে।

কাফকোর চিফ অব অপারেশন ফারুক আহমেদ জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদন কার্যক্রম এখন স্বাভাবিকভাবে চলছে।

উল্লেখ্য, সরকারি নির্দেশনায় গত ৪ মার্চ থেকে কাফকো ও সিইউএফএল উভয় কারখানার উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে কাফকো চালু হলেও সিইউএফএল এখনো বন্ধ রয়েছে।

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার দপ্তর নিজেদের এলাকায় করার দাবিতে হরতাল

গ্রামীণ অর্থনীতিতে অবদানে সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুনের ঘটনায় মামলা

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ