হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় হাসান মাহমুদ (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গণিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান মাহমুদ উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের ভাগিনা।

পুলিশ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে এসেছেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাতকানিয়াসহ চট্টগ্রাম নগরের কয়েকটি থানায় বেশ কয়েকটি মামলা আছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

ওসি আরও বলেন, সোমবার রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উত্তর সাতকানিয়ার সাংগঠনিক উপজেলা শাখার ক্রীড়াবিষয়ক সম্পাদক ফরহাদ ইসলামকেও (২২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও আজ আদালতে সোপর্দ করা হবে।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা