হোম > সারা দেশ > চট্টগ্রাম

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মো. শরীফ। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালির লালদীঘি মাঠে আয়োজিত এই খেলায় তাঁকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরে রানারআপ হয়েছেন মোহাম্মদ রাশেদ। তিনিও কুমিল্লার বাসিন্দা।

আজ বিকেল ৫টা ২৯ মিনিটে দুই বলীর চূড়ান্ত কুস্তি শুরু হয়। ১২ মিনিট পর শরীফ বলীকে বিজয়ী ঘোষণা করা হয়।

এবারের বলীখেলায় ৮৬ জন কুস্তিগির অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন যথাক্রমে সৃজন চাকমা ও সীতাকুণ্ডের রাশেদ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বলীখেলায় প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

এর আগে বিকেল ৪টার দিকে বলীখেলা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বলীখেলার স্পনসর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

বলীখেলায় চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি প্রাইজ মানি হিসেবে পেয়েছেন ৩০ হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীরা ট্রফির সঙ্গে পেয়েছেন যথাক্রমে ২০ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা।

বলীখেলায় সেমিফাইনাল পর্যায়ের আগে মোট ৪৩ রাউন্ড খেলা হয়। প্রাথমিক রাউন্ডে জয়লাভকারী প্রত্যেকে দেড় হাজার করে টাকা পেয়েছেন।

আয়োজক কমিটির সেক্রেটারি ও প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল বলেন, ‘আমার দাদা এই আয়োজনের সূচনা করলেও এটা এখন আর পারিবারিক ঐতিহ্য নয়। এটা চট্টগ্রামের সব মানুষের প্রাণের অনুষ্ঠান এবং তাঁরাই এই অনুষ্ঠানকে বাঁচিয়ে রেখেছেন।’

প্রসঙ্গত, ১৯০৯ সালে বকশিরহাটের স্থানীয় ধনী বণিক বদরপাতি এলাকার বাসিন্দা আব্দুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতার সূচনা করেন। এই ব্যবসায়ীর শুধু কুস্তির প্রতি ভালোবাসা ছিল না, বরং তাঁর ছিল দেশের প্রতি ভালোবাসা। ওই সময়টায় ভারতে ব্রিটিশ শাসন অবসানে চট্টগ্রামে দানা বাঁধছিল আন্দোলন। পরে তাঁর নাম অনুসারেই এই আয়োজনের নামকরণ হয়।

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্ত প্রতিবেদন জমা, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তায় ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

চট্টগ্রামে ৩০ বছর ধরে বন্ধ থাকা মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চট্টগ্রামে সড়কের নিচে গ্যাসের পাইপলাইনে লিকেজ, আগুন

ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম