হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে নারীর লাশ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। থানা-পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (৬ এপ্রিল) সকালে জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর লাশ দেখতে পান এলাকাবাসী। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরনে কালো রঙের সালোয়ার-কামিজ। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ গেছে। তাঁর পরিচয় শনাক্তসহ সার্বিক আইনি প্রক্রিয়া চলমান।

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল