হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগর পুলিশে আবারও তিন থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে একযোগে পাঁচ থানার ওসি রদবদলের দুই দিনের মাথায় এবার কোতোয়ালিসহ আরও তিন থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর এক নির্দেশনায় এ পরিবর্তন আনা হয়।

সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওই থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ লাইনে সংযুক্ত থাকা পরিদর্শক মো. আবু জায়েদ মো. নাজমুন নুরকে।

একই আদেশে সদরঘাট থানার ওসি কাজী মো. হাসান সিদ্দিকীকে দায়িত্ব থেকে সরিয়ে ডিবিতে বদলি করা হয়েছে। সদরঘাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিএমপির এস্টেট ও বিল্ডিং শাখার পরিদর্শক মুহাম্মদ শরীফকে।

কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিএমপি কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে।

একই আদেশে নগর পুলিশের আরও পাঁচ পরিদর্শককে সিএমপির বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে।

এর আগে গত ১৫ জুন সিএমপি কমিশনারের পৃথক আদেশে নগরের খুলশী, ডবলমুরিং, চান্দগাঁও, চকবাজার ও কর্ণফুলী থানার ওসিদের রদবদল করা হয়।

সিএমপির তথ্যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে ১৬টি থানা রয়েছে।

ঋণের টাকা না দিয়ে দেশত্যাগ, ব্যবসায়ীর ফ্ল্যাট বুঝে নিল ব্যাংক

পটিয়ায় ৫ বছরের শিশু নিখোঁজ, ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে চিরকুট

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলা: সেই মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে শিশুকে হত্যার পর ছয় টুকরা করা আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে যুবদল নেতা হত্যায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা

সিএমপির পাঁচ থানার ওসি পদে রদবদল

চট্টগ্রামে ১৭ জুন শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

বেওয়ারিশ হিসেবে দাফনের দুই বছর পর বৃদ্ধের পরিচয় শনাক্ত, খুনি নিজ সন্তান

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার