হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে উচ্ছেদচেষ্টার অভিযোগে মানববন্ধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুর এলাকায় হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষ সরকার থেকে লিজ নেওয়ার কথা উল্লেখ করে দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করছে।

বক্তাদের ভাষ্য, কয়েক দশক ধরে শতাধিক পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ কার্যক্রম চালানো হলে তারা চরম মানবিক সংকটে পড়বে।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বাগান কর্তৃপক্ষ সরকার থেকে ১০৩৪ একর জমি লিজ নিলেও বর্তমানে প্রায় আড়াই হাজার একর জমি দখলে রেখেছে। একই সঙ্গে সরকারি অর্থায়নে নির্মিত সড়কে গেট স্থাপন এবং দারোয়ান নিয়োগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের চলাচলে বাধা ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বলেন, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলে তাঁরা তা প্রতিরোধ করবেন। ভূমিহীন পরিবারগুলোর বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন তাঁরা।

কর্মসূচিতে সমাজপতি রুহুল আমিন সর্দার, মোহাম্মদ কামাল, সলিমুল্লাহ, রাকিব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযোগের বিষয়ে বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে সমঝোতার অভিযোগ

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, দেড় ঘণ্টা অবরুদ্ধ পুলিশের গাড়ি

সাজিনাস হাসপাতালে নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ১

চমেক এলাকার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৩০ জনের বিরুদ্ধে মামলা

৩০ মিনিটে ১৩ কেজি চা-পাতা সংগ্রহ করে জেসমিনের সম্মাননার হ্যাটট্রিক

চট্টগ্রামে দিনদুপুরে মসজিদে ঢুকে দুই লক্ষাধিক টাকা চুরি, আটক ২

চট্টগ্রাম বন্দর: ৩০ মিলিয়ন ডলারে কেনা ৪ গ্যান্ট্রি ক্রেন পিসিটিতে যুক্ত হচ্ছে

প্রেম করে বিয়ে, সাত মাস পর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বামী লাপাত্তা

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত