হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী টানেলে প্রাইভেট কারের ধাক্কা, দেয়ালের বোর্ড ক্ষতিগ্রস্ত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী টিউবে এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দেয়ালে ধাক্কা দিলে টানেলের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী টিউবে এই দুর্ঘটনা ঘটে।

টানেলে দায়িত্বরত কর্মকর্তারা জানান, আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের একপাশের দেয়ালে ধাক্কা দেয়। পরে গাড়িটি দেয়াল ঘেঁষে আরও কিছু দূর এগিয়ে যায়। এতে প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে।

টানেলের টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক বলেন, ‘ঘটনায় কোনো হতাহত হয়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’