হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি: সীতাকুণ্ডে জামায়াত আমির

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

‘মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।’ আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের উত্তর বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করেছে। গণভোটের পক্ষে থেকে ভোট আদায় করে এখন গণভোটের রায়ের বিরোধিতা করছে সরকার। জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।’

গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য রাস্তায় নেমেছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘রাস্তায় নেমেছি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে। রাস্তায় নেমেছি ঘরে গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য। রাস্তায় নেমেছি আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করতে। ইনশাআল্লাহ, দাবি পূরণ করেই ঘরে ফিরব।’

জামায়াতে ইসলামীর আমির জনগণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ পান, গ্যাস পান? সীতাকুণ্ডে চাঁদাবাজি হয় কি না? সীতাকুণ্ডে কি মাদক আছে? সন্ত্রাস আছে? দেশ মাদকে ভরে গেছে। আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে বাঁচান, দেশকে বাঁচান।’

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনতার বিজয় হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব—ইনশা আল্লাহ। জনতা আমাদের সঙ্গে আছে, আমরা গন্তব্যে পৌঁছাব।’

পথসভায় এনসিপির নেতারাসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে শত গাড়িবহর নিয়ে চট্টগ্রামের লালদিঘির উদ্দেশে রওনা দেন নেতারা।

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক

চট্টগ্রাম বন্দরে সাড়ে ৮ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্যোগ