হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের হালিশহরে মো. সিদ্দিক কাজী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নগরের হালিশহর থানাধীন ছোটপুল কাঁচাবাজারে ফার্নিচারের একটি কারখানার লোহার রেলিংয়ের সঙ্গে ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৭ জুন) বিষয়টি জানাজানি হয়।

নিহত সিদ্দিক কাজী ছোটপুল বাজারটিতে ফার্ম ফ্রেশ নামের একটি দুগ্ধজাত প্রতিষ্ঠানের ডিলারের বিক্রয়কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার