হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুরাছড়ি শাপলা বিল ডাকছে পর্যটকদের

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শাপলা বিল পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ভীড় জমাচ্ছেন পর্যটকেরা। সকালে মেঘের মিতালী আর বিলের পানিতে লাল সাদা শাপলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন সবাই।

যেভাবে যাবেন শাপলা বিলে 
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে টেম্পু বোটে করে যাওয়া যাবে জুরাছরির শাপলা বিলে। টেম্পুবোট রিজার্ভ নিলে ভাড়া গুণতে হবে আড়াই থেকে তিন হাজার টাকা। তবে সকালে মাত্র ১২০ টাকা ভাড়াতেই লঞ্চে করে সরাসরি আসা সম্ভব। সাড়ে ৭টায় যাত্রা শুরু করে ১০টার মধ্যে সেখান পৌঁছানো সম্ভব। জেলা শহরের শিল্পকলা একাডেমি থেকে স্পিড বোটে করেও যাওয়া যায়। তাতে জনপ্রতি ভাড়া পড়বে ৫০০ টাকা। স্পিডবোট রিজার্ভ নিতে চাইলে যাওয়া-আসার ভাড়া ৬ হাজার টাকা। লঞ্চের মতো স্পিড বোটও একই সময় যাওয়াআসা করে।

থাকবেন কোথায়  
জুরাছুড়িতে রাত্রিযাপনের জন্য আবাসিক হোটেল নেই। তবে জেলা পরিষদের বিশ্রামাগারে কিছুসংখ্যক কক্ষ রয়েছে। সেগুলো খুব কমই খালি থাকে। তাই বিশ্রামাগারে থাকতে চাইলে আগে থেকে তত্ত্বাবধায়ক চয়ন কান্তি চাকমাকে 01557-227401 নম্বরে ফোন করে বুকিং দিতে হবে।

 কোথায় খাবেন  
উপজেলার ভালো মানের রেস্তোরাঁ নেই। ‘আলীর হোটেল’ নামে মাঝারি মানে রেস্তোরাঁ থেকে খাবার পেতে চাইলে 01552-693526 নম্বরে ফোন দিয়ে বলে রাখতে হবে। আর পাহাড়িদের খাবারের জন্য বিশ্রামাগারের চয়ন কান্তি সহায়তা করতে পারে। 

বিলে ভ্রমণের নৌকা 
বিলের কাছে সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশাপূর্ন চাকমার বাড়ি। তার একটি নিজের নৌকা রয়েছে। তার কাছে সহযোগিতা চাইলে নৌকা পাওয়া সম্ভব।

 জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, দর্শনার্থী পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয় সে দিকেও নজর রয়েছে।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড