হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. ইউনুছ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশার ব্যাটারি চুরি ঘটনাকে কেন্দ্র করে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. নিলয় (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বাবুর্চি ইউনুছ গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও সোলায়মান সওদাগরের বাড়ির মো. ইয়াকুব আলীর ছেলে। দিনমজুরের কাজের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন তিনি।

পুলিশ, মামলা সূত্র ও নিহতের স্বজনেরা জানান, গত বুধবার রাতে সোলায়মান সওদাগরের বাড়িতে একটি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ইউনুছকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গতকাল রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ইউনুছের বাবা ইয়াকুব আলী একই এলাকার মৃত জালাল আহমদের ছেলে শওকত আলী (৪২) এবং পাবনা জেলার ঈশ্বরদী সাহেব বাজার এলাকার মৃত কাদের শেখের ছেলে নিলয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ইয়াকুব আলী জানান, তাঁর চাচাতো ভাই বজলের অটোরিকশার ব্যাটারি চুরি ঘটনাকে কেন্দ্র করে তাঁর ছেলেকে হাতুড়িপেটা করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, লাশ মর্গে রয়েছে। নিলয় নামে একজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৯০ বছরেও কদর ‘ফকির কবিরের’ চাক সেমাইয়ের

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

৯০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের ‘ফকির কবিরের’ চাক সেমাই

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন গ্রেপ্তার, আহত তিন পুলিশ

বোয়ালখালীতে প্লাস্টিক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ২ সাংবাদিক আহত

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: সাবমেশিনগানসহ তিন অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা