হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেখ আতাউর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমানকে (৬৮) আটক করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করেছে। তিনি আরও জানান, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তিনটি মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শেখ আতাউর রহমানকে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে হাজির করা হবে।