হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইয়াছিন করিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে দায়িত্বরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইয়াছিন করিম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা দেড়টায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া পুলিশ সদস্য কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আমজাখালী গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০০০ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন ইয়াছিন করিম।

এদিকে পুলিশ সদস্যের মৃত্যুতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার বিকেলে এক শোকবার্তায় তিনি জানান, দীর্ঘ ২৬ বছরের চাকরি জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ইয়াছিন করিম। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

এ সময় পুলিশ কমিশনার পুলিশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।