হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকে ১৫৫৭ কর্মচারীকে স্থায়ী করার উদ্যোগ সাহসী পদক্ষেপ: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিক মেয়র শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ হাজার ৫৫৭ জন কর্মচারীর চাকরি স্থায়ী করার উদ্যোগকে একটি সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। গতকাল শনিবার (২৩ মে) বিকেলে নগরীর লালদীঘির চসিক পাবলিক লাইব্রেরি হলরুমে চসিক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নিজস্ব আয়ের মাধ্যমে চসিককে স্বাবলম্বী করতে পারলে শ্রমিক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা, চাকরি স্থায়ীকরণ, রাস্তা-ড্রেন উন্নয়নসহ সব সেবামূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে সব কর্মচারীর চাকরি স্থায়ী করা হবে, এটি তাঁদের অধিকার।

ডোর টু ডোর পরিচ্ছন্নতাকর্মীদের প্রসঙ্গ তুলে মেয়র বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে যাঁরা নগর পরিষ্কার রাখেন, তাঁদের জন্য বর্ষাকালে রেইনকোটের ব্যবস্থা করা হচ্ছে। শ্রমিকদের কল্যাণে সিটি করপোরেশন কাজ করছে।

মেয়র জানান, গত ঈদুল ফিতরে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছিল। এবার ঈদুল আজহায়ও একই পরিমাণ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিকদের আবাসনের জন্য ৮০ কোটি টাকার সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে অনুমোদন পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমউদ্দীন। তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আকতার হোসেন। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।

পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’—ফটিকছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আনোয়ারা উপকূলে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কর্ণফুলীতে ঝোপ থেকে ব্রাজিলের তৈরি ৯ এমএম পিস্তল উদ্ধার

চট্টগ্রামে বন্যায় ২৪৮ কিমি গ্রামীণ সড়ক ও ১৭৬টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামে বন্যা: উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত

হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে দরজি খুন