হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে সাবেক ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

ওবায়দুল্লাহ। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় ওবায়দুল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নিহতের ছেলে মো. আরিফ বলেন, ‘বাবা কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এ সময় পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দাদুর পালিত পুত্র মেহেদি জড়িত। তিনি এক বছর আগে আমাকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, বাবাকে দিনে না পারলে রাতে মেরে ফেলবেন।’

জানতে চাইলে এ বিষয়ে কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ বাড়ি বালুখালী ফিরছিলেন। বালুখালী এলাকাটি দুর্গম। হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনো জানতে পারিনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন