হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুবাইফেরত যাত্রীর পায়জামার বেল্টে মিলল সাড়ে তিন কোটি টাকার সোনা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই যাত্রী। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা তাঁকে তল্লাশি করেন। এ সময় ওই যাত্রীর পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালংকার ও গলিত সোনা উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সোনা চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে মামলা হবে।

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রামে বিপিসির দপ্তর: পানি ঢুকছে ৬০ কোটির ভবনে

সাতকানিয়ায় কিছু এলাকায় কমেছে বন্যার পানি, ত্রাণ নিয়ে অসন্তোষ

পণ্য খালাস জটিল ও সময়সাপেক্ষ করা ব্যবসা সহজীকরণের পথে বড় বাধা: আমিরুল হক

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

চট্টগ্রামে এক সপ্তাহে সাড়ে ১৩ শ মিলিমিটার বৃষ্টি, জোয়ারের পানিতে নতুন করে জলাবদ্ধতা

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট

সরকার পারছে না, মানুষ কষ্ট পাচ্ছে: নাহিদ ইসলাম

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু

সাতকানিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার