হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিটার হাসকে পেটাতে চাওয়া সেই মুজিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসকে পেটাতে চাওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বহিষ্কৃত) মুজিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার চাম্বল ইউপির ৪ নম্বর ওয়ার্ডের নন্না মিয়ার ছেলে আবু তাহের বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় চাম্বল ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও ইউপি সচিব ফয়সাল আবেদীনসহ ৩ জনের বিরুদ্ধে। 

চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

মামলার আরজি সূত্রে জানা যায়, বাদীর অজান্তে তার নাম ব্যবহার করে এয়ারটেল কোম্পানির 01615-110589 নম্বরের SIM সংগ্রহ করা হয়। 

এতে আরও বলা হয়, চাম্বল ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য সরকারের ইজিপিপি বরাদ্দকৃত টাকা বাদীর অগোচরে সই জাল করে আত্মসাৎ করেন চাম্বল ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ইউপি সচিব ফয়সাল আবেদীন (৩২) ও সৌরভ দেব নাথ (৩০) নামে একজন। 

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত মুজিবুল হক চৌধুরী বলেন, ‘রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রীমহল ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’ 

জানা গেছে, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ২০২৩ সালের ৬ নভেম্বর বাঁশখালীর চাম্বল ইউনিয়নে ‘বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যবিরোধী সমাবেশের’ ব্যানারে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসকে পেটানোর হুমকি দেন। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচারিত হলে তা নিয়ে প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

এর আগে ২০২২ সালে ইভিএমে ভোট পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন মুজিবুল হক। সে সময় তার বিতর্কিত মন্তব্যের কারণে চাম্বল ইউপি নির্বাচন স্থগিতও হয়। পরে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুল হক চৌধুরী।

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি