হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ি ঢলে কাপ্তাইয়ে ফের ভাঙল বাঁশের সাঁকো, দুর্ভোগে কয়েক শ মানুষ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর  রাইখালী ইউনিয়নের নারানগিরি ১ নম্বর পাড়ার যোগাযোগের একমাত্র ভরসা ৭০ ফুট লম্বা বাঁশের সাঁকোটি পানিতে ভেঙে গেছে। সোমবার দিবাগত রাত ত৩টার দিকে বর্ষণের ফলে নারানগিরি খালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেঙে যায়। এ সময় জলের তোড়ে সাঁকোর অনেকটা ভেসেও যায়।

সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছে পাড়াবাসী। বর্তমানে এই পাড়ার প্রায় ১০০  পরিবার একরকম ঘরবন্দী অবস্থায় রয়েছে।

স্থানীয় ১ নম্বর পাড়ার বাসিন্দা আব্দুল মোনাফ, আজিজ মিয়া ও ওসমান মঙ্গলবার সকালে জানান, গত সোমবার  কয়েক দিনের বৃষ্টির ফলে  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেঙে  যায়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবী লোকজন স্কুলে ও কর্মস্থলে যেতে পারছে না। সরকারের কাছে  বারবার আবেদন করার পরও এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি। 

২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার সাগর বলেন,  ‘প্রবল বর্ষণে ২০২৩ সালের ৯ আগস্ট সাঁকোটি ভেঙে গিয়েছিল। সে সময় গ্রামবাসীসহ আমরা সাঁকোটি মেরামত করে চলাচলের উপযোগী করি। তখন এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য এলজিইডি বরাবর আবেদন করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি তা নির্মাণ করা হয়নি। আমরা এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।’

যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন,  ইতিমধ্যে এই খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রকল্প পাস হয়েছে, শিগগিরই তা নির্মাণ করা হবে।

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড