হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী সাহাব উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সন্দ্বীপে মুছাপুর ইউনিয়ন যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ী সাহাব উদ্দিনকে (৪০) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিনগত রাত দেড়টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সাহাব উদ্দিনকে হাত, মাথা, বুক ও পায়ে কুপিয়ে জখম করা হয়। তাঁর শরীরের একাধিক স্থানে সেলাই দেওয়া হয়েছে। হামলার পর তাঁকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাহাব উদ্দিনের স্বজনেরা জানান, চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে হামলা হয়েছে। এ ঘটনায় তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জাকারিয়া তছলিমের নেতৃত্বে সাহাব উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন ব্যক্তি ছিলেন। স্থানীয় গরুচোর, ইয়াবা ব্যবসায়ী চক্র ও মুছাপুরের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন সন্ত্রাসী একত্র হয়ে হামলায় অংশ নেন বলে দাবি তাঁদের।

আহত সাহাব উদ্দিন বলেন, ‘যুবদলের নেতা জাকারিয়া তছলিমের নেতৃত্বে হামলা হয়েছে।’

জাকারিয়া তছলিমের মুঠোফোনে দুবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রতিবার ফোন ধরলেও তিনি কোনো কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘সাহাব উদ্দিন নামের একজনের ওপর হামলার ঘটনা শুনেছি। হয়তো দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট

ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত

হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রির চেষ্টা, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪