হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাটল ট্রেন সংস্কারের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চবি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি 

১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

শাটল ট্রেন বৃদ্ধি, বিকল্প রুট নির্মাণ ও নিরাপত্তা নিশ্চিতসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ১১ দফা দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঞা।

শিক্ষার্থীদের ১১ দফা দাবি হলো ডেমো ট্রেনের বদলে দ্রুত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী নতুন ট্রেন চালু করতে হবে, ক্রসিং জট কমাতে দ্বৈত রেললাইন চালুর পরিকল্পনা গ্রহণ করা, শাটলে ভিড় কমাতে বিদ্যমান ট্রেনে প্রয়োজনীয় বগি বাড়াতে হবে, নির্ধারিত সময় মেনে ট্রেন চলাচল ও কোনো ধরনের পরিবর্তন হলে আগেই জানাতে হবে, প্রতিটি বগিতে নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হবে, পাওয়ার কার, লাইট, ফ্যান সচল ও বৈদ্যুতিক সুবিধা উন্নত করতে হবে, ট্রেনের গতি বাড়াতে প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে, প্রতিটি বগির ত্রুটি মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, স্টেশনে পর্যাপ্ত আলো, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা গড়তে হবে, প্ল্যাটফর্ম বড় করে সব বগিতে নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে হবে এবং স্টেশনে নিরাপত্তা, সিসিটিভি ও নিয়মিত টহল জোরদার করতে হবে।

ইসহাক ভূঞা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেছি। কিন্তু সেগুলোর সমাধান আলোচনার মাধ্যমে আসেনি। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবিগুলো আগামী রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫