হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ছোট সোনামসজিদের সামনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ সীমান্তবর্তী প্রাচীন গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেছেন। একই সময়ে তিনি সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

সকালে রাজশাহী থেকে সরাসরি ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পরে তিনি সুলতানি আমলের ঐতিহাসিক সোনামসজিদ, তহাখানা, শাহ নেয়ামতউল্লাহ মাজারসহ আশপাশের অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।

সফরের সময় সোনামসজিদ সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি নিজেই ছবি ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, রাষ্ট্রদূতের এই ব্যক্তিগত সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২, পালালেন ‘খান সাহেব’

সোনামসজিদ স্থলবন্দর: এক বছরে ২৮২ কোটি টাকা রাজস্ব কমেছে

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, প্রিপেইড মিটারের প্রতিবাদে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন, বহন করবে পড়াশোনার খরচ

চাঁপাইনবাবগঞ্জে একটি সেতুর অভাব, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা