হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রহিম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার এখলাসপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আইনাল হকের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আবদুর রহিম। এখলাসপুর গ্রামে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম কিবরিয়া বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ভোলাহাটে ডাকাত দলের হামলায় ৪ বন্ধু আহত, মোটরসাইকেল ছিনতাই

ভারতে যাওয়ার সময় বর্ডারে আটক যুব মহিলা লীগ নেত্রী

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের