হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ সদস্য, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শওকত আলী। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার পাম্পে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে মোবিল নিতে গিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাচোল থানা-পুলিশের গাড়িচালক কনস্টেবল শওকত আলী থানার গাড়ির মোবিল নিতে পাম্পে স্লিপ জমা দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর রহনপুর পৌর এলাকার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনের পাম্পমালিক সাবেক গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছোট ছেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান সেখানে তেলের জন্য সাদা পোশাকে অপেক্ষমাণ পুলিশ সদস্য শওকত আলীর সঙ্গে দুর্ব্যবহার করেন। তখন তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের একজন সদস্য পাম্পের ক্যাশ কাউন্টারের পাশে মোবিল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠিপেটা করেন। ইতিপূর্বেও এই পাম্পে তাঁদের কথার প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মারধরের শিকার হতে হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আহত অবস্থায় পুলিশ সদস্য শওকত আলীকে হাসপাতালে নিয়ে এলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন। পাম্প কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

জানতে চাইলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ড, ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, গুজব ছড়িয়ে হামলা-ভাঙচুর, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান: প্রতিরোধব্যবস্থা থেকেও বজ্রপাতে জুনে মৃত্যু ৯

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গোমস্তাপুর সীমান্তে পুশ ইনে সহযোগিতার অভিযোগে ৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আবারও নারীকে পুশ ইনের চেষ্টা

ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ