হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ক্রিপ্টোকারেন্সির নামে প্রতারণা, চক্রের মূল হোতাসহ আটক ৩ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মোটা অঙ্কের টাকা দিয়ে কিনতে হয় ইলেকট্রনিক বা ডিজিটাল অর্থ ক্রিপ্টোকারেন্সি। এরপর কোনো পরিশ্রম ছাড়াই আয় করা যায় ডলার। আল্টিমা ফার্ম নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে লেনদেন করা হয়। আবার কাউকে রেফারেন্স দিয়ে এর সঙ্গে যুক্ত করতে পারলে অতিরিক্ত ডলার উপার্জন করা সম্ভব। এমন প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র।

সেই প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব)। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড়ের একটি রেস্টুরেন্টের ভেতর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটক আলিউল আজিম (৩৫) আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা। তিনি জেলা শহরের স্বরূপনগর এলাকার বাসিন্দা। আটক অন্য দুজন হলেন গোমস্তাপুর উপজেলার পুরোনো প্রসাদপুর গ্রামের মো. শামসুদ্দিন (২৫) ও একই উপজেলার কলোনি ডাইনপাড়া মহল্লার মো. আরিফ হোসেন (২৫)। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় তিন প্রতারককে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পানিতে ডুবে মৃত্যু: ডুবুরি-সতর্কীকরণ ব্যবস্থা নেই

চকপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

সাংবাদিক দেখে দৌড়ে পালালেন চিকিৎসক

পদ্মায় দুই ছাত্রের মরদেহ উদ্ধার, মহানন্দায় নিখোঁজ যুবক

স্কুল ছুটির পর পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্র

পরীক্ষার মধ্যে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টে দিনভর বাজল সাউন্ড বক্স, পরীক্ষার্থীদের ভোগান্তি

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ড, ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, গুজব ছড়িয়ে হামলা-ভাঙচুর, নিহত ১