হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আহত সাংবাদিকেরা হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন দুই সাংবাদিক। এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামি রাব্বির নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল এসে তারেক আজিজের ওপর হামলা চালায়। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তারেক রহমানকেও মারধর করা হয়।

হামলাকারীরা দুই সাংবাদিককে চায়ের দোকান ও সড়কে ফেলে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

আহত সাংবাদিকেরা হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

আহত সাংবাদিক তারেক আজিজ বলেন, ‘অফিস শেষে চায়ের দোকানে বসেছিলাম। এ সময় রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন স্থানীয়দের গালিগালাজ করছিল। এতে বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষ থেকে থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গোমস্তাপুর সীমান্তে পুশ ইনে সহযোগিতার অভিযোগে ৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আবারও নারীকে পুশ ইনের চেষ্টা

ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু