হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শাশুড়ির জানাজায় অংশ নিতে এসে লাশ জামাতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ট্রাকটি জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর এলাকার জেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিকে। তবে পলাতক রয়েছেন চালক ও তাঁর সহকারী।

নিহত মোটরসাইকেলের চালক আবুল কালাম আজাদ (২৭) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ঘোনটোলা গ্ৰামের সাদেক আলী বিশুর ছেলে।

স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফতেপুর এলাকায় একটি ভ‍্যানকে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি স্লিপ কেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থালেই তিনি মারা যায়।

নিহত আজাদের চাচা মিনহাজ উদ্দিন জানান, আবুল কালাম আজাদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। আজ সোমবার ফুফাশাশুড়ির মৃত্যুতে জানাজায় অংশ নিতে ঢাকা থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুপুরে ফতেপুর এলাকায় দুর্ঘটনায় একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২, পালালেন ‘খান সাহেব’

সোনামসজিদ স্থলবন্দর: এক বছরে ২৮২ কোটি টাকা রাজস্ব কমেছে

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, প্রিপেইড মিটারের প্রতিবাদে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন, বহন করবে পড়াশোনার খরচ

চাঁপাইনবাবগঞ্জে একটি সেতুর অভাব, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা