হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তের ২০০ গজের মধ্যে বিএসএফের দুই বাঙ্কার নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার বিএসএফ সদস্যরা দুটি বাঙ্কার নির্মাণ করে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার (৯ মে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি বাঙ্কার নির্মাণ করেছে। এতে সীমান্ত এলাকার বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি ও সীমান্তের বাসিন্দারা জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে জনসাধারণকে সীমান্তে না যাওয়ার ব্যাপারে বলা হয়েছে বিজিবির পক্ষ থেকে। তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। যদিও কিছুদিনের মধ্যে উত্তেজনাপূর্ণ কোনো কিছুই হয়নি। তবে ‍সীমান্তের বাসিন্দারা কিছুটা আতঙ্কে রয়েছেন।

চরধরমপুর বিওপির নায়েক সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার বিএসএফ সদস্যরা দুটি বাঙ্কার নির্মাণ করে। ছবি: আজকের পত্রিকা

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। সিও আরও বলেন, ‘যেহেতু তারা সীমান্তের দেড় শ গজের বাইরে করেছে, সেহেতু এ বিষয়ে প্রশ্ন তোলার কিছু নেই। তারা করেছে। আমরাও করতে পারি। এখানে অনুমতি লাগবে না। আমাদের টেনশনেরও কোনো কারণ নেই।’

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২, পালালেন ‘খান সাহেব’

সোনামসজিদ স্থলবন্দর: এক বছরে ২৮২ কোটি টাকা রাজস্ব কমেছে

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, প্রিপেইড মিটারের প্রতিবাদে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন, বহন করবে পড়াশোনার খরচ

চাঁপাইনবাবগঞ্জে একটি সেতুর অভাব, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা