হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ‘রোদে শুকাতে দেওয়া ককটেল’ বিস্ফোরণে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আহত হাফিজুর রহমান সুরুজ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত সুরুজ ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। ককটেল বিস্ফোরণের আলামতও পানি দিয়ে ধুয়ে-মুছে গায়েব করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, আহত সুরুজ কিছু ককটেল রোদে শুকানোর জন্য বাড়ির ছাদে ফেলে রাখেন। ওই সব ককটেল তিনি সংরক্ষণ করার জন্য ব্যাগে করে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ককটেল বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কীভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলাহাটে ডাকাত দলের হামলায় ৪ বন্ধু আহত, মোটরসাইকেল ছিনতাই

ভারতে যাওয়ার সময় বর্ডারে আটক যুব মহিলা লীগ নেত্রী

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের