হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর লাশ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

মৃত নাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নাদিয়া আক্তার নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্ৰামের কালাগাজী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নাদিয়া আক্তার উপজেলার তুলপাই গ্ৰামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। চলতি বছর সে চান্দিনা উপজেলার কৈলান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

নাদিয়ার মা নুরুন্নাহার বেগম বলেন, ‘আমি কচুয়া টাওয়ার ও ডায়াগনস্টিক হাসপাতালে আয়া হিসেবে কর্মরত। ডিউটি শেষে আজ সকাল ১০টায় বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পাই। পরে নাদিয়াকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাইনি। একপর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি নাদিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।’

নুরুন্নাহার আরও বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়ে তিন বিষয়ে অকৃতকার্য হয়।’

স্থানীয়রা জানান, নাদিয়ার বাবা বিল্লাল দ্বিতীয় বিয়ে করে নাদিয়া ও তার মা-বোনের কোনো খোঁজ রাখেন না এবং ভরণপোষণ দেন না। তার মা একটি বেসরকারি হাসপাতালে কাজ করে দুই মেয়ের দেখাশোনা করেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অথবা বাবার সঙ্গে অভিমান করে নাদিয়া আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ইলিশ শিকার করায় ২৪ জনের কারাদণ্ড

দেশকে এগিয়ে নিতে কৃষক ও কৃষিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত