হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি মো. জহির হোসেন মিজি। ছবি: সংগৃহীত

বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জহির হোসেন মিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিজি পূর্ব কাছিয়াড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের সিরাজ সুপার মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে একটি কর্মসূচি পালন করছিলেন। সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালান এবং কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে কৃষকলীগের এ নেতাকে গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেপ্তার কৃষকলীগ নেতা মো. জহির হোসেন মিজির বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

চাঁদপুরে সফল অস্ত্রোপচার, নারীর পেটে মিলল ৬.৪৫ কেজির টিউমার

‘এক রাতেই আমার অনেক দিনের পরিশ্রম শেষ হয়ে গেল’

চাঁদপুরে নারীর পেট থেকে প্রায় ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

ফসল থাকবে মিনি কোল্ড স্টোরেজে, দাম বাড়লে বিক্রি করবেন কচুয়ার কৃষক

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে দুই গ্রামের ১০ হাজার বাসিন্দা

কচুরিপানার দখলে অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী, বিপর্যস্ত জীবিকা ও জীববৈচিত্র্য

চাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আটক

চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা