হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে নিখোঁজ শিশুর লাশ ভাসছিল বিলে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর শিশু খোদেজা বেগমের (৬) লাশ বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম। শিশুটি ওই এলাকার জিল্লু মিয়ার মেয়ে।

শিশুটির স্বজনেরা জানায়, গতকাল বুধবার বিকেল ৪টার পর থেকে খোদেজাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে লাইটের আলোতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শিশু খোদেজার বলে শনাক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি বিলের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মেয়ের বাবা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।’

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’