হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

অটোরিকশা উল্টে ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অটোরিকশা উল্টে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহাদ মিয়া (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার মাঝিকাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার আলীয়াবাদ এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহাদ মিয়া নামে একজন মারা যাওয়ার খবর শুনেছি।’  

জানা যায়, শনিবার রাতে আহাদ মিয়া নবীনগর থেকে আলীয়াবাদ বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় তাকে বহনকারী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহাদ মিয়াকে উদ্ধার করেছে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।  

নিহতের ভাতিজা জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহাদ কাকা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। 

এ দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল প্রবীণ আওয়ামী লীগে নেতা আহাদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী