হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকৌশলীকে ধাওয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় মামলাটি করেন।

মামলায় ঠিকাদার লোকমান হোসেন ও তাঁর চালক বিল্লাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও চার-পাঁচজনকে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম মঙ্গলবার বিকেলে বলেন, এজাহারের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণকাজ চলছে। এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে গিয়ে সত্যতা পান উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার লোকমান ও তাঁর লোকজন। সোমবার বিকেলে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র আলোচনা হয়।

আখাউড়ায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি, স্বস্তি ফিরছে জনপদে

পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, সীমান্তবর্তী এলাকায় বন্যার আশঙ্কা

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া