হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো তাছকিয়া বেগম (৩) ও তারা নূর (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

তাছকিয়া উপজেলার কুন্ডা গ্রামের মাফিকুল মিয়ার মেয়ে। তারা নূর উপজেলার ধানতলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার কুন্ডা গ্রামে ফুফার বাড়িতে বেড়াতে আসে তারা নূর। আজ শনিবার দুপুরে তাছকিয়া ও তারা নূর বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাছকিয়ার বড় ভাই শাকিল মিয়া বলে, ওরা দুজন বাড়িতে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের লাশ পাওয়া যায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০