হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ঈদে মিলাদুন্নবী ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। 

তিনি জানান, আজ সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও বাণিজ্য বন্ধ থাকবে। পরদিন বুধবার সকাল থেকে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে। 

তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

এ বিষয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ খাইরুল আলম বলেন, ঈদে মিলাদুন্নবী ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’