হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার বিকেলে উপজেলার লাল মিয়া পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ সকাল থেকেই ভারী ও মাঝারি আকারে বৃষ্টিপাত শুরু হয়। বেলা ৩টার দিকে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে এলাকার ২০ টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি ছোট–বড় গাছের ডালপালা ভেঙে বসতবাড়ির টিনের চালের ওপরে পড়েছে। 

উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, ‘সকাল থেকেই ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়। বেলা ৩টার সময় হঠাৎ মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। এতে দোকানপাটসহ ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।’ 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ১২টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও নগদ টাকা দেওয়া হবে।’

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’