হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত র‍্যাব-৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন খাগাতুয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।

র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে র‍্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। পথে নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা।

এ সময় র‍্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাঁদেরকে আটকে রেখে মারধর করে। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা গিয়ে তাঁদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সীমান্তে হত্যা বাড়লে লংমার্চের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের সামনে মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ, ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে নির্যাতন, কেটে দেওয়া হলো চুল

বৃষ্টির পানিতেই বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, ভোগান্তি

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু